গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রকাশিত:
২৫ এপ্রিল ২০১৮ ০১:১৯

আপডেট:
১৩ আগস্ট ২০২৬ ০৩:১৪

গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অস্ট্রেলিয়া সফরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। নারীর সামগ্রিক উন্নয়ন ও ক্ষমতায়নে অসামান্য অবদান রাখার জন্য এ সম্মাননা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীকে। আয়োজকদের আমন্ত্রণে সিডনিতে ‘গ্লোবাল সামিট অব উইমেন’- শীর্ষক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ২৬-২৮ এপ্রিল এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধানমন্ত্রীকে ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ দেওয়া হবে।



এর আগে গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, চিলির সাবেক প্রসিডেন্ট মিশেল ব্যাশেলেট, আয়ারল্যান্ডের সাবেক প্রসিডেন্ট মেরি রবিনসন।



অস্ট্রেলিয়া সফরে উইমেন সামিটে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে  দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা।



 



১৯৯০ সাল থেকে প্রতি বছর গ্লোবাল উইমেন সামিট অনুষ্ঠিত হচ্ছে। গত বছর টোকিওতে এ সামিট অনুষ্ঠিত হয়। এবারের সামিটের আয়োজক অস্ট্রেলিয়া। বিশ্বের ৬০টি দেশের প্রায় এক হাজারের বেশি প্রতিনিধি সামিটে অংশ নেবে। বিভিন্ন দেশের সরকার প্রধানরাও এতে যোগ দেবেন।



Attachments area


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top