আমার কিছু কষ্ট আছে : শাহান আরা জাকির পারুল 


প্রকাশিত:
১৪ মে ২০২৬ ১৭:৪০

আপডেট:
১৪ মে ২০২৬ ১৭:৪৩

ফাইল ছবি
আমার কিছু কষ্ট আছে রাতের তারা জানে 
সেই কথাটি বলেছিলাম নিশি রাতের কানে 
কষ্টটা খুব কষ্ট দেয় বুকের মধ্যিখানে 
জোছনা রাতের মিষ্টি আলোও সেই কথাটি জানে
 
কষ্ট সেতো সবারই থাকে এই কষ্টটা তেমন নয় 
আমার  কষ্ট নদী বোঝে সাগর বোঝে আকাশ ও নিশ্চয় 
ওরাই বোঝে কষ্টটা কি জানে আমার ভেদ 
চেপে রাখা কষ্টটা কেউ করেনা উচ্ছেদ—
 
আমার কষ্ট দমকা হাওয়া উড়িয়ে নিয়ে যায় 
সাঁঝের আকাশ রঙে রঙে মাখিয়ে দিয়ে যায় 
সবুজ মাঠের মাতাল বাতাস ঢেউ দুলিয়ে যায় 
আমার কষ্ট সাঁঝের পাখি পাখায় নিয়ে যায়—-
 
আমার যেসব কষ্ট আছে রাতের আধার জানে 
জোনাকগুলোও এ কষ্টটা সত্য বলে মানে
জ্যোৎস্না এসে উকি মারে আমার জানালায় 
সেই কষ্টটা মিলিয়ে যায় এক উথাল পাথাল হাওয়ায়—-
 
একা একাই প্রশ্ন করি কষ্টটার রং কি?লাল নাকি সে নিল 
সন্ধ্যা তারা নিল আকাশে পায় খুঁজে এক মিল 
আমার এসন কষ্টকথা নিল কুয়াশা জানে 
জানে আরো শর্ষে ক্ষেতের মৌমাছিদের দল 
কষ্ট নামের বিস্বাদই এখন আমার মনোবল —-
 

বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top