মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশি নিহত


প্রকাশিত:
৪ মার্চ ২০২৪ ১৫:০৮

আপডেট:
১৩ আগস্ট ২০২৬ ১৬:২৯


মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রবিবার (০৩ মার্চ) রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে কাজাং কেটিএম পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক ওয়ান মো. রাজালি ইসমাইল মালয়মেইলকে জানিয়েছেন, তারা রাত ১০টা ৫৩মিনিটে এ বিষয়ে জানতে পারেন।


তিনি বলেন, ‘কাজাং স্টেশন থেকে পাঁচটি দমকলকর্মী ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’ তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘নিহতদের বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে। ট্রেনের ধাক্কা খেয়ে তারা পাশে ছিটকে পড়েছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিকেল টিম ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করে।


রাত সোয়া ১২টার দিকে তিনজনের লাশ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top