আমিরাত ফেরত বাংলাদেমির বিমানের সিটে ২০টি স্বর্ণের বার


প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৪ ১৮:১৬

আপডেট:
১৩ আগস্ট ২০২৬ ০১:১২

ফাইল ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বিজি ১৪৮ ফ্লাইটের একটি সিটের নিচ থেকে বারগুলো জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম বিমানবন্দর টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় বিমান বাংলাদেশের এক যাত্রীকে আটক করা হয়েছে। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, উদ্ধার হওয়া ২৪ ক্যারেটের সোনার বারগুলোর ওজন প্রায় ২ কেজি ৩৩০ গ্রাম। বাজারমূল্য ২ কোটি ৬০ লাখ টাকা। সোনার বারগুলো জব্দ করে বাজেয়াপ্ত করা হবে।

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top