বসন্ত আলাপ : সুদীপ ঘোষাল
প্রকাশিত:
২০ জুলাই ২০২১ ০৮:৪৭
আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৭
বসন্ত থেকে আনন্দ বিয়োগ করলে
পড়ে থাকে শুকনো শরীর
অথচ মীরার যাবার কথা ছিল না
একটা অজুহাত জুটে গেলে
পূর্ণিমা বসন্তের স্মৃতি বুকে হেঁটেছিল
সহস্র মাইল জুড়ে অতর্কিতে প্রেম
তারপর সে এক অন্য তাজমহলের কাহিনী
ইতিহাস চাপা পড়ে গেছে শিল্পীর উদাসীন বুকে
অথচ প্রেমিকের আবেগ থাকলে বিরহ শোষণে
তৈরি হয় মনমত ভাবের ভালোবাসা
যেখানে মনের চার দেওয়ালের মাঝে কাঁদে
বিচ্ছেদের বিরহ সুরে হারিয়ে যাওয়া সুখ
প্রশ্ন চিহ্নের মত থেকেই যায় বাধা
প্রেমিকার হৃদয়ে আসল বসন্ত আলাপের গাথা...
সুদীপ ঘোষাল
পূর্ববর্ধমান, পশ্চিম বঙ্গ, ভারত
বিষয়: সুদীপ ঘোষাল

আপনার মূল্যবান মতামত দিন: