আদর্শ : রেজাউদ্দিন স্টালিন


প্রকাশিত:
১২ আগস্ট ২০২১ ১৯:৩১

আপডেট:
১৩ আগস্ট ২০২৬ ০৮:০৮

 

দীর্ঘ সময় যে মানুষটি বসেছিলো
আগুনের মাঝখানে
তার মাথা পরিণত হলো পথে

সে প্রত্যাখান করলো তৃষ্ণা
ছুঁড়ে ফললো আরতি
এবং লোভনীয় সব প্রস্তাব

পথ হারানোর ভয়ে সে আবার
দাঁড়ালো ধৈর্যের মাঝখানে
আর ধীরে ধীরে পরিণত হলো
প্রতীক্ষায়- পাথরে

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top